ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

কসবায় ট্রেন দুর্ঘটনা

নিহতদের মধ্যে ৫ জনই হবিগঞ্জের

নিহতদের মধ্যে ৫ জনই হবিগঞ্জের
×

দুই ট্রেনের সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে ট্রেনের বগি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০৩:০৯ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ | ০৩:১৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজনই হবিগঞ্জের।

এ দুর্ঘটনায় জেলা ছাত্রদল সহ-সভাপতি আলী মো. ইউসূফসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হবিগঞ্জের আরও বেশ কয়েক যাত্রী।

সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জেলা ছাত্রদল সহ-সভাপতি আলী মো. ইউসূফ শহরতলীর আনোয়ারপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

আলী ইউসূফের চাচাত ভাই নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তারা নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছেন। খবর পাওয়ার পরপরই তারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হয়েছেন। 

ইউসূফ রাজনীতি করার পাশাপাশি স্থানীয় লিটন ফ্লাওয়ার কিন্ডারগার্ডেনে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন বলেও জানান তিনি। 

নিহতদের মধ্যে অন্যরা হলেন-বানিয়াচং উপজেলার মদনমোরাদ গ্রামের আইয়ুব আলীর ছেলে আল আমিন, শহরতলীর বহুলা গ্রামের আলমগীর মিয়ার ছেলে ইয়াসিন মিয়া, চুনারুঘাট উপজেলার পীরেরগাও গ্রামের মৃত আব্দুল হাশেমের ছেলে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ছাত্র আশিকুর রহমান সুজন ও একই উপজেলার উলুকান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে রুবেল মিয়া। 

সোমবার রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

আরও পড়ুন

×