বগুড়ায় প্রকাশ্যে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০০:২৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ | ০১:০২
বগুড়ায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের অদ্দির গলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম (৫০) একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি সদর উপজেলার চকঝপু গ্রামের মোজাহের আলির ছেলে।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রহিম বাজারে আসার পর আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী প্রকাশ্যে তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
এক পর্যায়ে অস্ত্রের কোপে তার ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই রহিমের মৃত্যু হয়।
- বিষয় :
- দুর্বৃত্ত
- অস্ত্রের আঘাত
- মাছ ব্যবসায়ী
