ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

নওগাঁয় বাকপ্রতিবন্ধি তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেফতার

নওগাঁয় বাকপ্রতিবন্ধি তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেফতার
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০০:৫৫

নওগাঁর মান্দায় বাকপ্রতিবন্ধি এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করার ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার বিকেলে ওই তরুণীর মা থানায় মামলা করার পর অভিযুক্ত মমিনুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মমিনুল ইসলাম উপজেলার বানিসর উত্তরপাড়া গ্রামের ফজর আলীর ছেলে। 

বাক প্রতিবন্ধি ওই তরুণী স্বামী পরিত্যক্তা। ছয় বছরের এক মেয়ে রয়েছে তার। মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকেন তিনি। 

পরিবার সূত্রে জানা গেছে,ওই তরুণী গত সোমবার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে নিয়ামতপুর উপজেলার এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় তিনি সাত মাসের অন্তঃসত্তা। এরপর তিনি তার মায়ের কাছে ইশারায় জানান, মমিনুল ইসলাম বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন থেকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। 

ওই তরুণীর মা বলেন, বোঝা যাচ্ছে না, কত দিন থেকে সম্পর্ক। সর্বশেষ গত ১৬ এপ্রিল বিকেলে কিছু কাজ আছে বলে আমার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে যায় মমিনুল। আমি ওর বিচার চাই।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, মেয়েটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করলে সন্ধ্যায় আসামিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালের পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×