ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
×

দণ্ডপ্রাপ্ত মুনসুর আলী

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৩:৫৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ | ০৪:১৫

নাটোরের লালপুরে বেগুন বিক্রির টাকা নিয়ে বিরোধে বাবাকে হত্যার দায়ে ছেলে মুনসুর আলীকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।   

বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দীক এই রায় ঘোষণা করেন। 

এসময় আসামি মুনসুর আদালতে উপস্থিত ছিলেন।

নাটোর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাসুদ হাসান জানান, ২০১৩ সালের ১৩ মার্চ লালপুর উপজেলার শোভ ঠাকুরপাড়া এলাকায় বাবা ঘুঘু আলীর সঙ্গে বেগুন বিক্রির টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাবল দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন ছেলে মুনসুর। 

এ ঘটনায় ঘুঘুর আলীর বড় ভাই আনছার আলী বাদী হয়ে ভাতিজা মুনসুরের নামে লালপুর থানায় হত্যা মামলা করেন। 

মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার ছেলে মুনসুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরও পড়ুন

×