সেনবাগে পাগলা কুকুরের কামড়ে আহত ৯
প্রতীকী ছবি
সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০০:৪৫
নোয়াখালীর সেনবাগে একটি পাগলা কুকুরের কামড়ে একদিনে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর থেকে সকাল ১০ পর্যন্ত উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গ্রামের জিরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার ভোরে একটি কুকুর গ্রামের উত্তর পূর্ব পাড়া এলাকায় হঠাৎ করে মানুষকে পেছন থেকে অর্তকিত কামড় দিয়ে পালিয়ে যায়। এভাবে প্রায় ৯ জনকে কামড় দেয়ার পর এলাকাবাসী কুকুরটি মারার চেষ্টা করে।
কুকুরের কামড়ে আহতদের মধ্যে আলতু মুন্সী বাড়ির ফকির আহম্মেদের স্ত্রী নুর জাহান, আকবর মেম্বার বাড়ির আবুল কালামের স্ত্রী সেতারা বেগম, আবদুল হালিমের স্ত্রী বিবি ফাতেমা, জাহাঙ্গীরের স্ত্রী রুপা, দক্ষিণ পাড়ার ইউনুছ ডিলার বাড়ির বাহার মিয়ার ছেলে জিহাদ, আবু তাহেরের মেয়ে সায়মা, নুরুল ইসলামের মেয়ে মনি বেগম, আলতু মুন্সী বাড়ির আবু তাহেরে মেয়ে আয়রিনের পরিচয় জানা গেছে।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম জানান, কুকুরের কামড়ে আহতদের মধ্যে ৩ জন এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
- বিষয় :
- নোয়াখালী
- কুকুরের কামড়
