কক্সবাজারে রোহিঙ্গা সন্ত্রাসীকে গলা কেটে হত্যা
কক্সবাজার অফিস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৯:১৭
কক্সবাজার শহরের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহারকে (২৫) গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে কক্সবাজার পৌরসভার দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসীর ধারণা, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান জানান, সন্ত্রাসী নুর জোহারকে গলা কেটে হত্যার পর লাশ ব্রিজের নিচে ফেলে দিয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে। ওসি জানান, রোহিঙ্গা নুর জোহার দুর্ধর্ষ সন্ত্রাসী। দীর্ঘদিন থেকে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছিল।
- বিষয় :
- কক্সবাজার
