ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

পেঁয়াজ নিয়ে রাজনীতির চেষ্টা হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

পেঁয়াজ নিয়ে রাজনীতির চেষ্টা হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
×

বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী -সমকাল

 দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৭:৫৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে বর্তমান সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে পেঁয়াজ নিয়েও রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিক হারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। দাম কেনো বাড়ানো হলো, সরকার তা পর্যালোচনা করছে এবং এ ব্যাপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

শনিবার সকালে দিনাজপুরের বোঁচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী। আব্দুর রৌফ মিলনায়তনের এ সভায় প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য গ্রাম পর্যায়ে কমিটি গঠন করা হবে। তারাই আওয়ামী লীগের নেতৃত্ব দেবে।

বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফসার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ।

আরও পড়ুন

×