ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সিটি করপোরেশনের পরিধি বাড়লে রাজস্ব আদায় বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী

সিটি করপোরেশনের পরিধি বাড়লে রাজস্ব আদায় বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী
×

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন- সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৮:০৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০৮:০৯

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, সিলেট সিটি করপোরেশনের পরিধি বাড়লে রাজস্ব আদায় বাড়বে পাশাপাশি অদূর ভবিষ্যতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পথও সুগম হবে বলে। শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট সিটি করপোরেশনের আয়তন সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সিলেট-১ (সদর-নগর) আসনের এমপি ড. মোমেন বলেন, সিলেট সিটি করপোরেশনের পরিধি বাড়লে সেবার মানও বাড়বে। আরও বেশি মানুষকে নাগরিক সুবিধা দেওয়া সম্ভব হবে। দেশের সবগুলো বড় শহরে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। খুলনা ও রাজশাহীতে উন্নয়ন কর্তৃপক্ষ থাকলেও আমাদের সিলেটে নেই। শহর বড় হলে এ দাবি আরও জোরালো হবে। তখন আমরা বলতে পারব- সিলেট অনেক বেশি মানুষের শহর। তাই সিলেটেও উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে হবে।

২০০১ সালে সিলেট সিটি করপোরেশন আইন পাস হলেও ২০০২ সালের ২৮ জুলাই নতুন এই নগরীর যাত্রা শুরু হয়েছিল। সেই সময় ২৬ দশমিক ৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সিলেট সিটি করপোরেশনের কার্যক্রম শুরু হয়। সাম্প্রতিক সময়ে সিটি করপোরেশনের এলাকার পরিধি সম্প্রসারণের দাবি উঠেছে। তিনি এজন্য সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে পৃথক প্রস্তাবনা প্রস্তুত করে পাঠাতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, সবগুলো প্রস্তাবনা পাওয়ার পর যাচাই বাছাই করে সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাহমুদ-উস সামাদ চৌধুরী এমপি, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাতে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে অনির্বাণ শিল্পী সংগঠন, সিলেট আয়োজিত দু'দিনব্যাপি অনির্বাণ হেমন্ত উৎসব-২০১৯ এর প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

আরও পড়ুন

×