ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

তাড়াশে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

তাড়াশে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
×

সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ২১:২৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ২৩:১৪

সিরাজগঞ্জের তাড়াশে ইয়াসিন আলী (৭০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইয়াসিন পার্শবর্তী উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর গ্রামের মৃত আগর আলীর ছেলে।

নিহতের পরিবার ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতে কে বা কারা ইয়াসিন আলীকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করার পর মরদেহ পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের পাশের মাঠে ফেলে রেখে গেছে।

তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×