দেড় লাখ ইয়াবাসহ নারী আটক
ইয়াবাসহ আটক জুলেখা -সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০০:৫৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ | ০১:১৬
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেড় লাখ পিস ইয়াবাসহ জুলেখা বেগম (২০) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১৫।
রোববার গভীর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লামার পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মোহাম্মদ আবুল কাশেমের মেয়ে।
র্যাব-১৫, টেকনাফ সিপিসি-১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, হ্নীলায় একটি বাড়িতে ইয়াবা মজুদ রেখে লেনদেন হচ্ছে, এমন গোপন সংবাদের খবরে তিনিসহ র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে জুলেখা নামে এক নারীকে আটক করেছেন। আটক নারীর দেওয়া তথ্য মতে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, উদ্ধার বস্তার ভেতর থেকে ১ লাখ ৪৯ হাজার ৭'শ পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে। যার দাম ৭ কোটি, ৪৮ লাখ ৫০ হাজার টাকা। ওই নারীকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
