ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

রাজশাহীতে অবতরণকালে চাকা ফাটল নভোএয়ারের

রাজশাহীতে অবতরণকালে চাকা ফাটল নভোএয়ারের
×

অবতরণকালে নভোএয়ারের চাকা ফেটে যায়

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৩:২৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ | ০৩:৩৭

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে।

রোববার সকালে এ ঘটনা ঘটে। 

অবতরণকালে নভোএয়ারের চাকা ফেটে যায়

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান।

তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩ জন যাত্রী নিয়ে সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী পৌঁছায় টিআর ৭২-৫০০ উড়োজাহাজটি। 

শাহ মখদুম বিমানবন্দর

তিনি বলেন, বিমানবন্দরে অবতরণের সময় এয়ারক্রাফটের পেছনের বাঁ দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। তবে যাত্রীদের নিরাপদেই নামিয়ে আনা হয়েছে।

সেফাতুর রহমান জানান, উড়োজাহাজটির চাকা পরিবর্তন করে বেলা ১টা ৩৫ মিনিটে সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।



আরও পড়ুন

×