ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
×

প্রতীকী ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০ | ০৫:৫৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. হার বশর(২০) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্ত এলাকা থেকে এই সব ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক যুবক মিয়ানমারের বুছিডং ছেরুহা এলাকার ইমাম হোসেনের ছেলে।

এই বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-১০ হতে উত্তর পূর্ব দিকে এবং টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের পূর্ব দিক এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে- এমন সংবাদে লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল সেখানে কৌশলে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর সেখানকার লবণ মাঠ এলাকা দিয়ে একজন লোক প্লাস্টিকের একটি বস্তা মাথায় নিয়ে নাফনদী পার হয়ে আসতে দেখা যায়। তাকে সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি চ্যালেন্জ করলে মাদক কারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক ব্যাক্তির রক্ষিত প্লাস্টিকের বস্তা থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা।

তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

×