ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে কুড়িগ্রাম ডিসির উদ্যোগে প্রামাণ্যচিত্র ‘বীরগাঁথা’

মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে কুড়িগ্রাম ডিসির উদ্যোগে প্রামাণ্যচিত্র ‘বীরগাঁথা’
×

‘বীরগাঁথা’ প্রামাণ্যচিত্র নির্মাণের সময় কুড়িগ্রামের উলিপুরের মুক্তিযোদ্ধাদের দুই হাতের ছাপ নেওয়া হয়-সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৯:২৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ | ০৯:৫৩

মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে এবং মু‌ক্তিযু‌দ্ধের চেতনা‌কে সবার মা‌ঝে ছ‌ড়ি‌য়ে দি‌তে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিনের উদ্যোগে ‘বীরগাঁথা’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। 

যে মুক্তিযোদ্ধা পৃথিবী থেকে বিদায় নেন, সেই শূন্যতা তো পূরণ হয় না। এভাবেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সংখ্যা দিন দিন শুধু কমছেই। তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের অমূল্য স্মৃতি সংরক্ষণে এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখার লক্ষ্যে এই প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে।

জেলা প্রশাসক সুলতান পারভিন বলেন, ‘প্রামাণ্যচিত্রের প্রতিটি খণ্ডের প্রতিটি দৃশ্য মনে হবে যেন মুক্তিযোদ্ধাদের জীবন্ত স্পর্শ। ৬টি ভলিউমে ১৩২টি খণ্ডে প্রস্তুতকৃত ডকুমেন্টারিতে কোনো দলিল বা তথ্যের ছায়ালিপি ব্যবহার করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের অনুমতি পাওয়া গেলে প্রামাণ্যচিত্রটি সরাসরি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেন সুলতান পারভিন।’

‘বীরগাঁথা’ এ প্রামাণ্যচিত্রে কুড়িগ্রাম জেলার তালিকাভুক্ত ২৭৩০ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার দুই হাতের ছাপসহ তাদের তথ্য এবং ১৫৭১ জন প্রায়াত মুক্তিযোদ্ধার তথ্যসহ মোট ৪২৭৩ জন মুক্তিযোদ্ধার তথ্য সংরক্ষণ করা হয়েছে। জীবিত মুক্তিযোদ্ধাদের দুই হাতের ছাপ, মহান মুক্তিযুদ্ধের দুর্লভ কিছু ছবি, মুক্তিযোদ্ধাদের অবদান ও তাদের সম্মুখ সমরের গল্পও তুলে ধরা হয়েছে এ ডকুফিল্মে। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×