ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কসবায় ট্রেন দুর্ঘটনা: চি‌কিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

কসবায় ট্রেন দুর্ঘটনা: চি‌কিৎসাধীন বৃদ্ধের মৃত্যু
×

দুর্ঘটনার ফাইল ছবি

সি‌লেট ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ১২:১৯

ব্রাহ্মণবা‌ড়িয়ার কসবায় তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে আহত হয়ে সিলেট ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন ধলাই মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গে‌ছেন। রোববার সন্ধ্যায় হ‌বিগ‌ঞ্জের ওসমানী হাসপাতা‌লের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান জানান, দুর্ঘটনায় ধলাই মিয়া মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। 

সোমবার রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। উদয়ন এক্স‌প্রে‌সে হ‌বিগঞ্জ থে‌কে চট্টগ্রা‌মের উদ্দে‌শ্যে রওয়ানা হওয়া ধলাই মিয়া ও তার ছে‌লে জজ মিয়াসহ আহত ৬ জন ওসমানী‌তে ভ‌র্তি ‌ছি‌লেন।  এ ট্রেন দুর্ঘটনায় ধলাই মিয়াকে নি‌য়ে মৃ‌তের সংখ্যা দাঁড়া‌লো ১৭ জ‌নে।

এ দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে চালককে দায়ী করা হচ্ছে। নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নাম-পরিচয়হীন এক নারীর লাশ কুমিল্লায় হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের ঢাকা, কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের প্রায় সবাই উদয়ন এক্সপ্রেসের যাত্রী।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে তুর্ণা নীশিথার চালক, সহকারী চালককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। 

এদিকে দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে জনপ্রতি ১ লাখ টাকা ও আহতদের ১০ হাজার টাকার ক্ষতিপূরণসহ প্রতিটি লাশ দাফনে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার পুরো ব্যয়ভার বহনের কথা জানান রেলমন্ত্রী।


আরও পড়ুন

×