ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকদের অনশন

খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকদের অনশন
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০ | ০৮:০৫

বন্ধ মিল চালুসহ ৬ দফা দাবিতে বেসরকারি পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে পালিত হয় এ কর্মসূচি।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বন্ধ থাকা ব্যক্তি মালিকানাধীন মহসেন, অ্যাজাক্স, জুট স্পিনার্স, সোনালী ও আফিল জুট মিল দ্রুত চালু, বিদুৎ সংযোগ ও বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন।

এতে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সোনালী জুট মিলের সিবিএ'র সাবেক সভাপতি মো. নুর আলম, আছহাব উদ্দীন, মো. সাইফুল ইসলাম, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, সাইফুল্লাহ তারেক, ওবায়দুর রহমান, মো. বক্তিয়ার, নিজাম উদ্দিন, মো. কাবিল হোসেন, আব্দুল ওহাব, বাবুল হোসেন, তৈয়েবুর রহমান, ফারুক চোকদার, আলাউদ্দিন, মো. ইমরান হোসেন, মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

অনশন চলাকালে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান সেখানে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ব্যক্তি মালিকানা পাটকলের সমস্যা নিরসনে আগামী ১৫ দিনের মধ্যে ত্রি-পক্ষীয় বৈঠকের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×