ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দাঁড়িয়ে থাকা বাসে প্রাইভেটকারের ধাক্কা, যুবক নিহত

দাঁড়িয়ে থাকা বাসে প্রাইভেটকারের ধাক্কা, যুবক নিহত
×

নিহত পাপ্পা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০ | ০৬:১৬

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজান উপজেলা সীমান্তবর্তী সর্তার ঘাটে হাটহাজারী রুহুল্লাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় হোসেন তারেক পাপ্পা নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক হাটহাজারীর কনক কমিনিউটি সেন্টারের মালিক আবুল কালামের মেঝ ছেলে।

স্থানীয়রা জানায়, দ্রুতগতিতে আসা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক তারেকের মৃত্যু হয়।

রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হোসেন তারেক পাপ্পাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। পাপ্পার লাশ হাটহাজারী থানা পুলিশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আরও পড়ুন

×