ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১ | ০৫:৫৫ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ | ০৮:৪৮

রাজবাড়ীতে আট বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আবু সাইদ। তিনি জেলার পাংশা উপজেলার কুটি মালিয়াট গ্রামের বশারত হোসেনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আলাল, রনি ও মহির খা। তাদের সবার বাড়ি একই গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৫ মে পাংশা উপজেলার কুটি মালিয়াট গ্রামে আট বছরের শিশু রুমা আম কুড়াতে গেলে আবু সাইদসহ অপর আসামিরা তাকে ধর্ষণের পর হত্যা করেন। এরপর শিশুটির মরদেহ মাটি চাপা দিয়ে রাখে। তিনদিন পর কুকুর লাশটি টেনে বের করে। এ ঘটনায় ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এক নারীসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে আদালত প্রধান আসামি সাইদকে মৃত্যুদণ্ড এবং আলাল, রনি ও মহির খাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায় দেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না মেলায় আসামি শুকুর মোল্লা ও রোজিনাকে বেকসুর খালাস দেওয়া হয়। 

আরও পড়ুন

×