ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হাতে ব্যান্ডেজ লাগিয়ে প্রতারণা করতে গিয়ে ধরা

হাতে ব্যান্ডেজ লাগিয়ে প্রতারণা করতে গিয়ে ধরা
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৮:৪৯

বাঁ হাত স্বাভাবিক। কিন্তু ডান হাতে লাগানো হয়েছে ব্যান্ডেজ। তা আবার ঝুলিয়েও দিয়েছে গলায়। বাঁ চোখের ওপরে আছে আঘাতের চিহ্নও। প্রথম দেখাতেই যে কারও মনে হবে অনেক অসুস্থ সে। আগ্রহী হবেন আর্থিক সাহায্যে এগিয়ে আসতেও। কিন্তু বাস্তবে এর সব কিছুই মিথ্যা। ভালো হাতেই লাগানো হয়েছে সাদা ব্যান্ডেজ। আর আঘাতের চিহ্ন বোঝাতে চোখের ওপরে দেওয়া হয়েছে কালি।

মানুষের চোখে ফাঁকি দিয়ে সরলতার সুযোগকে কাজে লাগিয়ে টাকা হাতিয়ে নিতেই এভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে আলী হোসেন। দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে টাকা আদায় করলেও শেষরক্ষা হয়নি তার। রোববার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তাকে হাতেনাতে ধরেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) উপপরিদর্শক শওকত হোসেন সজল।

শওকত হোসেন সমকালকে বলেন, যেখানে মানুষের ভিড় সেখানে গিয়ে বলছে, একটু আগেই দুর্ঘটনায় আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিলেও টাকার অভাবে নিতে পারছে না পুরো চিকিৎসা। চিকিৎসক যে পরিমাণ টাকার কথা বলেছেন তা নেই তার কাছে। তাই আপনাদের কাছে সাহায্য চাই- এভাবেই সুস্থ হয়েও অসুস্থতার ভান ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল আলী হোসেন। দীর্ঘদিন ধরেই এভাবে টাকা তুলছিল সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তার সঙ্গে এমন আরও কয়েকজন আছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের টিম কাজ করছে।

আরও পড়ুন

×