ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বেনাপোলে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
×

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০১:২৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০১:২৮

যশোরের বেনাপোলে ট্রাকের ধাক্কায় শহর আলী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার সকালে বাইপাস সড়কে এ  দুর্ঘটনা ঘটে।

তিনি বেনাপোল ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শহর ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা রাস্তায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

বেনাপোল পোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছ। ঘাতক যানবাহনটি শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। 


আরও পড়ুন

×