রাজশাহী জুট মিল শ্রমিকদের বিক্ষোভ
রাজশাহী জুট মিল- ফাইল ছবি
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০১:৪১ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০১:৪৩
জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী জুট মিল কর্মচারীরা।
সোমবার সকাল ১০ টায় রাজশাহী-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে জুটমিল গেটে সমাবেশ করেন তারা।
রাজশাহী জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান, এর আগেও একই দাবিতে তারা আন্দোলন করেছিলেন। দাবি পূরণ না হওয়ায় আবারো তারা আন্দোলন নেমেছেন।