ছাতকে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০১:৪৯
সুনামগঞ্জের ছাতকে ‘বন্দুকযুদ্ধে’ লক্ষ্মন্দর আলী লিপসন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার ৫ মামলাসহ ডাকাতি ও অস্ত্র আইনে ১২টি মামলা রয়েছে।
নিহত লিপসন উপজেলার সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর গ্রামের কলমদর আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার ভোরে গ্রেফতার লিপসনের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধারের জন্য পুলিশ তাকে নিয়ে ছাতকের বোকারভাঙার রবি টাওয়ারের কাছে অভিযানে যায়। সেখানে পৌঁছামাত্রই লিপসনের সঙ্গী ১০-১২ জন ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। দুই পক্ষের গোলাগুলির সময় লিপসন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান দাবি করেন, নিহত লক্ষ্মনদরের আলী লিপসনের গায়ে ডাকাতদলের ছোঁড়া গুলি লেগেছে। দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
- বিষয় :
- সুনামগঞ্জ
- বন্দুকযুদ্ধ