ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৪:৩২

কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছ।

সোমবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। 

এসময় মামলার একমাত্র আসামি মামুন মিয়া পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ২০০৮ সালের ২২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার করমুলী গ্রামের নিজ বাড়িতে ইসরাঈলকে তার ছেলে মামুন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় ইসরাঈলকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ২০০৮ সালের ২৩ জুলাই নিহতের স্ত্রী রেখা আক্তার উরফে সুফিয়া বাদী হয়ে ছেলে মামুনের নামে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 

একই বছরের ২৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।


আরও পড়ুন

×