কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৭:৩৮
কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মামুন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছ। সোমবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। এসময় মামলার একমাত্র আসামি মামুন পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ২০০৮ সালের ২২ জুলাই কিশোরগঞ্জ সদরের ইসরাঈলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন ছেলে মামুন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের স্ত্রী রেখা আক্তার ওরফে সুফিয়া বাদী হয়ে পুত্র মামুনের নামে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
- বিষয় :
- বাবাকে হত্যা
- ছেলের যাবজ্জীবন
- কিশোরগঞ্জ