খুলনায় ডেঙ্গুতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৮:০৫
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আল মামুন আলম (৪২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে।
নিহত মামুন গোপালগঞ্জ সদরের শুকতাইলের ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে রোববার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। মামুন আলম ডেঙ্গুসহ ডায়াবেটিস, ফুসফুসে ইনফেকশন ও হাইপার টেনশনজনিত রোগে আক্রান্ত ছিলেন।
খুলনার সিভিল সার্জন অফিস জানায়, খুলনায় এ নিয়ে ডেঙ্গু-আক্রান্ত ২৪ জনের মৃত্যু হলো।