খুলনায় আগুনে পুড়লো কাপড়ের ৩৫টি দোকান
আগুনে পুড়ছে দোকান
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ২২:৪৭
খুলনা মহানগরীর ফেরিঘাট মোড়ে আগুনে পুড়ে গেছে পুরাতন কাপড়ের ছোট-বড় ৩৫টি দোকান।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, সকাল সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরাতন কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে।
তবে আগুন কিভাবে লেগেছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
- বিষয় :
- খুলনা
- কাপড়ের দোকান
- আগুন