ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয়দের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী খুন

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয়দের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী খুন
×

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ২৩:৪১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে ভারতের অভ্যন্তরে আব্দুল গনি নামের বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে কয়েকজন ভারতীয় নাগরিক। সোমবার রাতে ভারতের হুদাপাড়া সীমান্তের ৮৭ নং মেইন পিলালের অভ্যন্তরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল গনি দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি'র পরিচালক মো. খালেকুজ্জামান জানান, সোমবার রাতে আব্দুল গনিসহ ৬-৭ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে গরু আনার জন্য চাকুলিয়া সীমান্তের ৮৭ নং মেইন পিলারের পাশ দিয়ে ভারতের হুদাপাড়ায় প্রবেশ করে। এ সময় ভারতীয় নাগরিকরা তাদের ধাওয়া করলে আব্দুল গনি ধরে পড়ে যায় এবং অন্যরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতীয়রা আব্দুল গনিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে হুদাপাড়া সীমান্তের শূণ্যরেখায় ফেলে রেখে যায়। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×