ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু
×

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০১:২৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৪:০৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই গ্রামের আরশাদুল ইসলাম (৩৬) ও তার মেয়ে জান্নাতুল অমি (৩)।

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, আরশাদুল তার মেয়েকে কোলে নিয়ে সেচযন্ত্রের বৈদ্যুতিক সুইচ চালু করতে যান।

এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই আরশাদুলের মৃত্যু হয়। অমিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

×