কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত রাজীব
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০১:৫১
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোণাপাড়া গ্রামে বন্ধু সুমন মিয়াকে (১৮) শ্বাসরোধে হত্যার দায়ে অন্য বন্ধুর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার সাড়ে ১১টায় কিশোরগঞ্জের ৩ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় মামলার একমাত্র আসামি রাজীব উরফে বুলবুলের উপস্থিতিতে এ রায় দেন।
রাজীব কোণাপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ জুলাই রাত ১টার দিকে পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোণাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সুমনকে ডেকে নিয়ে স্থানীয় ঈদগাহ্ মাঠ সংলগ্ন জায়গায় শ্বাসরোধ করে হত্যা করেন।
ঘটনার দুইদিন পর পাকুন্দিয়া থানা পুলিশ সুমনের লাশ আসামির চাচা আমির উদ্দিনের বাথরুমের ট্যাংক থেকে উদ্ধার করে।
ঘটনার ছয়দিন পর ২০১৫ সালের ১২ জুলাই নিহতের মা শিউলী আক্তার বাদী হয়ে রাজীবের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে ২০১৬ সালের ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- শ্বাসরোধে হত্যা
- মৃত্যুদণ্ড
- আদালত