ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে জুয়া খেলার সময় নয়জন আটক

জয়পুরহাটে জুয়া খেলার সময় নয়জন আটক
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৩:০৯

জয়পুরহাটে জুয়া খেলার সময় নয়জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলার মালিদাহ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার মালিদাহ গ্রামের বেলালের ছেলে রশিদুল ,একই গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে আহাদ, আবদুল করিমের ছেলে কামরুজ্জামান, আফাজউদ্দীনের ছেলে গোলাম রাব্বানী, মৃত শরিফ উদ্দীনের ছেলে ওয়ারেছ, মৃত আফাজের ছেলে মাহাবুব আলম ও  মৃত ছানোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুনসুর রহমান জানান, আটকরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায়  জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। সকালে জুয়া খেলার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে জুয়ার সরঞ্জামসহ তাদের আটক করা হয় । দুপুরে  আটককৃতদের আদালতের মাধ্যমে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×