নওগাঁয় গোপন বৈঠকের সময় নয় শিবির কর্মী আটক
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৪:৪৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৪:৪৭
নওগাঁয় শিবির কর্মীদের গোপন বৈঠকের সময় নয় শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার নজিপুর আলহেরা পাড়ার আন-নূর ফোরকানিয়া মক্তবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে ছাত্র শিবিরের সেক্রেটারী মো: আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই শিবির কর্মীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ধামইরহাট উপজেলার খেলনা এলাকার উসমান আলীর ছেলে ছাত্র শিবিরের সভাপতি রেজয়োন (২৮), পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউপির জামগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাকীম হোসেন (২২), ধামইরহাট উপজেলার চকমহেষ এলাকার কছিম উদ্দীনের ছেলে আনসার আলী (২০), পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ী এলাকার শরীফ উদ্দীনের ছেলে নওগাঁ সদর থানার ছাত্র শিবিরের সেক্রেটারী আব্দুল্লা আল মামুন (২৬), একই উপজেলার হাসেমবেগপুর এলাকার সাইদুর ইসলামের ছেলে মোক্তাদির রহমান (২৪), একই এলাকার শামসুল আলমের ছেলে রাসেল (১৮), বদলগাছী উপজেলার পাহাড়পুর খোজাগাড়ী এলাকার শামসুল আলম হোসেন আলী (২৭), পোরশা উপজেলার নিতপুর কপালী মোড় এলাকার ইব্রাহীমের ছেলে ইয়ামিন (২০) এবং পত্নীতলা উপজেলার পাটিচরা এলাকার বুলবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩)।