ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
আটক ফারুক হোসেন
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৫:১৯
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি ফারুক হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের বেস্তপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ব্যবসা পরিচালনা করে আসছিল। তাছাড়া তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন আইনসহ একাধিক মামলা রয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, ফারুক এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বেস্তপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তাকে নেত্রকোণা জেলা আদালতে পাঠানো হয়েছে।