ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ে নারীর উন্নয়নে পার্বত্য চুক্তি বাস্তবায়ন জরুরি: সন্তু লারমা

পাহাড়ে নারীর উন্নয়নে পার্বত্য চুক্তি বাস্তবায়ন জরুরি: সন্তু লারমা
×

অনুষ্টানে বক্তব্য রাখেন সন্তু লারমা- সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৭:৩৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৭:৫৬

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে সার্বিক অবস্থা ভালো নয়। এক ধরনের অস্থিতিশীল পরিবেশ এখানে বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অনুকূলে নয়। যে কোনো প্রকল্প বাস্তবায়নে এ অবস্থা বাধা হয়ে দাঁড়াচ্ছে। চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ে নারীদের ক্ষমতায়ন ও উন্নয়ন সম্ভব নয়। পাহাড়িদের কোনো অধিকারই প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

মঙ্গলবার রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে 'আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ' শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। নারী প্রগতি সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন সংস্থা সীমাবির অর্থায়নে সংস্থাটি আগামী চার বছর পার্বত্য চট্টগ্রামের কিশোরী ও যুব নারীদের ক্ষমতায়ন এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির স্থানীয় ১০টি উন্নয়ন সংস্থার মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে নারী প্রগতি সংঘের প্রধান রোকেয়া কবিরের সভাপতিত্বে অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসাডর ও হেড অব ডেলিগেশন টু বাংলাদেশ রেনসি তিরাইংক। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়, সীমাবির উপপরিচালক আলবার্ট কলমপ, সীমাবির কর্মসূচি ব্যবস্থাপক জিমানা ডোরান্ট প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন। পরে অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রকল্পের উদ্বোধন করেন।

আরও পড়ুন

×