ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পুরির সঙ্গে পেঁয়াজ চাওয়ায় মারধর, থানায় জিডি

পুরির সঙ্গে পেঁয়াজ চাওয়ায় মারধর, থানায় জিডি
×

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৯:২৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ১৩:২৭

গাজীপুরের টঙ্গীতে হোটেলে খেতে গিয়ে পুরির সঙ্গে কাঁচা পেঁয়াজ চাওয়ায় কাজী শাওন নামের এক যুবককে মারধর করেছেন হোটেলের মালিক।

সোমবার গাজীপুরা আজিজ সুপারমার্কেট এলাকায় এক খাবার হোটেলে এ ঘটনা ঘটে। এর জেরে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সূত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যায় কাজী শাওন গাজীপুরা আজিজ সুপারমার্কেটে একটি খাবার হোটেলে পুরি খাওয়ার জন্য যান। এ সময় হোটেলের মালিক মতিন তাকে পেঁয়াজ ছাড়া পুরি দেন। তখন পুরির সঙ্গে পেঁয়াজ চাইলে শাওনের সঙ্গে মালিকের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে কাজী আজিজুল হক, কাদির, ফয়েজ ও আজাদ নামে কয়েকজন তাকে উদ্দেশ্য করে গালাগাল এবং মারধর করেন। পরে শাওনের ছোট ভাই কাজী শ্যামল এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার পরিবারকে খুন-জখমসহ যেকোনো ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

আরও পড়ুন

×