ভাঙ্গায় ইয়াবাসহ যুবক আটক
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০০:০৩
ফরিদপুরের ভাঙ্গায় সম্রাট মাতুব্বর(২৫) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮ টার দিকে পৌর সদরের হাসপাতাল মোড় থেকে ২৯৬ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
সম্রাট পৌরসদরের চৌধুরীকান্দা সদরদী গ্রামের বাদশা মাতুব্বরের ছেলে । পৌর শহরের হাসপাতাল মোড়ে তার একটি কনফেকশনারী দোকান আছে।
ভাঙ্গা থানার এস.আই সুমন জানান. গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে সম্রাটের কনফেকশনারী দোকানে তল্লাশী চালানো হয়। এসময় বেনসন সিগারেটের বাক্সের মধ্যে ২৯৬ পিস ইয়াবা পাওয়া গেলে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।