বংশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
×
মিটফোর্ড প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২১ | ০৬:১৩
রাজধানীর বংশালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী পথচারী নিহত হয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।
শনিবার সকালে বংশাল থানাধীন সিটি প্লাজার সামনে চলন্ত গাড়ির ধাক্কায় মারা যান তিনি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
বংশাল থানার এসআই প্রতাপ চন্দ্র দাস সমকালকে বলেন, বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারী মারা যান।
মৃত নারীর মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
- বিষয় :
- বংশাল
- সড়ক দুর্ঘটনা