কর্ণফুলীতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
আটককৃত রোহিঙ্গা যুবক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৩:১৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৬
চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবা পাচারকালে ২ রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে ৫ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন টেকনাফের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুল হকের ছেলে ইসমাইল (৩০) এবং একই ক্যাম্পের ছলিম উল্লার ছেলে নুর ফয়সাল (১৮)।
কর্ণফুলী থানার উপ পরিদর্শক মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মইজ্জ্যারটেক চেকপোস্টে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাছের ট্রের নিচে বিশেষ কায়দায় রাখা পোপন তাকের ভেতর থেকে ৫ হাজার ৪৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে রোহিঙ্গা যুবক ইসমাইলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারী নুর ফয়সালকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
