ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই ও শাশুড়ি নিহত

টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই ও শাশুড়ি নিহত
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৬

কক্সবাজারের টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে দু'জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপ্রাং বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়া (৩২) এবং মৃত নবী হোসেনের স্ত্রী তাহমিনা (৪৫)। তারা সম্পর্কে জামাই ও শাশুড়ি।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে দুপুরে সোনা মিয়া ও তার শাশুড়ি তাহমিনার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোনা মিয়া শাশুড়িকে ছুরিকাঘাত করে। এরপর শ্যালক জাকির (১৬) এসে দুলাভাই সোনা মিয়াকে ছুরিকাঘাত করে। পরে প্রতিবেশী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে বিকেলে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি এ বি এম এস দোহা জানান, এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×