ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিষাক্ত অ্যালকোহল পানে কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যু

বিষাক্ত অ্যালকোহল পানে কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যু
×

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ১০:০৯

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন আরও তিনজন। মৃতরা হলেন পাভেল (২৩), ফাহিম (২৩) ও জিহাদুর রহমান সাজিদ (১৫)। তারা যথাক্রমে শহরের থানাপাড়া এলাকার আরমানের, সাগর হোসেনের ও মফিজুর রহমানের ছেলে। তাদের মধ্যে সাজিদ বিকেএসপির বাস্কেটবল দলের সদস্য।

এ ছাড়া অসুস্থ তিনজনের প্রত্যেকের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। তারা একে অপরের পরিচিত ও বন্ধু। বন্ধুর জন্মদিনে শহরের কোর্ট স্টেশনের সামনের একটি হোমিওপ্যাথি দোকান থেকে অ্যালকোহল কেনেন তারা। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার দোকান সিলগালা করে দিয়েছে প্রশাসন।

হাসপাতাল ও পরিবার সূত্র জানিয়েছে, সাজিদের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে তার বন্ধু ও পরিচিতরা 'রাফি হোমিও হল' থেকে বিষাক্ত অ্যালকোহল কেনেন। পরে তা পার্শবর্তী ইসলামী কলেজ ক্যাম্পাসে গিয়ে পান করেন তারা। বিকেলের দিকে তারা অসুস্থ হয়ে একে একে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন আছেন আতিকুল (২২), সরুজ (২২) ও শান্ত (২৩)।

আরও পড়ুন

×