প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী, আটক ৩
হবিগঞ্জ ও চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ১০:৫৩
হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ। তারা হলো- চুনারুঘাট উপজেলার আমতলী গ্রামের আবুল হাসিমের ছেলে রুবেল মিয়া, তার বন্ধু রহমতাবাদ ষাড়েরকোনা গ্রামের ছিদ্দিক আলীর ছেলে মানিক মিয়া ও একই গ্রামের নওশেদ আলীর ছেলে হারিছ মিয়া।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, বুধবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর শহরের লোকনাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী তার প্রেমিক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল গ্রামের সাকিমুল হাসান সাকিবকে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসে। এক পর্যায়ে ছয়জন যুবক প্রেমিক সাকিবকে আটকে রেখে ওই ছাত্রীকে গহীন অরণ্যে নিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর স্কুলছাত্রীকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ রাতে অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করে। ওসি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। রাতেই ভিকটিম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
- বিষয় :
- গণধর্ষণ
- স্কুলছাত্রী
- হবিগঞ্জ