ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

পিরোজপুরে ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

পিরোজপুরে ফেরি থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ
×

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ২০:২৮

পিরোজপুরের কাউখালীর বেকুটিয়ায় ফেরি থেকে কঁচা নদীতে পড়ে হোসেন মাঝী (৫৯) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। 

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কাউখালীর বেকুটিয়া প্রান্ত থেকে ফেরিটি পিরোজপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি ফেরি থেকে নদীতে পড়ে যান। 

নিখোঁজ হোসেন মাঝী ভোলা জেলার চরনোয়াবাদ গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। তাকে উদ্ধারে অভিযানে নেমেছে দমকল বাহিনী ও কাউখালী থানার পুলিশ।

দমকল বাহিনীর কাউখালীর স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক নিখোঁজ বৃদ্ধের সঙ্গে থাকা চাচাতো ভাইয়ের বরাত দিয়ে জানান, ভোলা থেকে হোসেন মাঝী (৫৯) ও তার চাচাতো ভাই বাবুল মাঝী (৫০) বাসযোগে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) মাজারের ওরসে যাবার পথে বেকুটিয়া ফেরিতে ওঠেন। এ সময় হোসেন মাঝী ফেরির পিছনের প্রান্তে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ফেরি থেকে নদীতে পড়ে যান। খবর পেয়ে তারা রাতে মাঝ নদীতে যান এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার অভিযান শুরু করেন।

কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ফেরি থেকে বৃদ্ধ নদীতে পড়ে যাওয়ার বিষয়টি শুনে পুলিশ ঘটনাস্থলে নদীতে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন

×