স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৪ ইয়াবা ব্যবসায়ী আটক
আটকদের ৩ জন -সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ২২:৩৪
কক্সবাজারের টেকনাফে র্যাব-৭ এর বিশেষ অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হ্নীলা রঙ্গিখালী এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে নুর হাফেজ, একই এলাকার দলীলুর রহহমানের ছেলে ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোসেনের ছেলে ছৈয়দ নুর, সব্বির আহমদের ছেলে মোহাম্মদ সোহেল। তারা সবাই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
র্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রমের ওপর নজর রাখার পর শুক্রবার ভোরে ওই এলাকা থেকে এসব অস্ত্র ও ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
