অপহরণের ৬ দিন পর অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
নিহতের স্বজনদের আহাজারি -সমকাল
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০২:৫৭
মুন্সীগঞ্জের গজারিয়ায় অপহরণের ছয়দিন পর অটোচালকের গলা ও হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার নাজিরচর গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম মো. মান্নান মিয়া (২২)। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদী গ্রামের মৃত মঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত রোববার রাতে মান্নান অটোতে যাত্রী নিয়ে গজারিয়ার সোনালী মার্কেট থেকে জামালদী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে গাড়িসহ অপহৃত হন। পরদিন তার মা খাদিজা বেগম গজারিয়া থানায় সাধারণ ডায়েরি (নং৩১২) করেন।
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, খুনের ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করার চেষ্টা চলছে। লাশের গলা, হাত-পায়ের রগ কাটাসহ পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- লাশ উদ্ধার
