ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ব্রহ্মপুত্র নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ব্রহ্মপুত্র নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
×

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৯

ব্রহ্মপুত্র নদ থেকে ফজিরন নেছা (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। শুক্রবার ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ব্রহ্মপুত্র নদের বামতীরের কর্তিমারী খেয়াঘাট এলাকায় এক বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। দুপুরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর স্থানীয় ওয়ার্ড সদস্য আবু সামা লাশটি উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী সায়দাবাদ এলাকার মৃত হযরত আলীর স্ত্রীর বলে শনাক্ত করেন। ফজিরন নেছা মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে দাবি স্বজনদের।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×