ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চাটখিলে বাসচাপায় মাদ্রাসাছাত্রী নিহত

চাটখিলে বাসচাপায় মাদ্রাসাছাত্রী নিহত
×

ছবি: গুগল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:১০

নোয়াখালীর চাটখিলে যাত্রীবাহী বাসের চাপায় নুসরাত জাহান (৮) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার দশঘরিয়া পরকোট ইউনিয়নের চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত দক্ষিণ দশঘরিয়া গ্রামের নূর হোসেনের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় রামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস নুসরাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও ঘাতক বাসটিকে আটক করে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×