ফরিদপুরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার হলেন কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৩
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সালথা উপজেলার সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
সম্প্রতি জেলা শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম এ ঘোষণা দেন।
কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী ১৯৭৭ সালে রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার দিরাম সরকারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন।
উপজেলার সহকারী শিক্ষা অফিসার হিসেবে তিনি প্রথমে কুমিল্লা জেলার লাকসামে যোগদান করেন ২০১৪ সালে।
এরপর ২০১৫ সালে সালথা উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে যোগ দেন। এরপর দুই বছর ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন সালথায়।
বর্তমানে তিনি সালথায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় সালথা উপজেলা নির্বাহী কর্মকতা মো. হাসিব সরকার, সালথা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হাসান লিটু ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, বাতাগ্রাম আনোয়ার হোসেন ছবুরুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকরাম মিয়াসহ সালথা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।
