ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিকেএমইএ নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছে সেলিম ওসমানের 'সম্মিলিত নিট ফোরাম'

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছে সেলিম ওসমানের 'সম্মিলিত নিট ফোরাম'
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১ | ০৯:২৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২১ | ০৯:২৮

নিট গার্মেন্ট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে (২০২১-২৩) সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের নেতৃত্বাধীন 'সম্মিলিত নিট ফোরাম' বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছে। 

বৃহস্পতিবার সম্মিলিত নিট ফোরামের ৩৫ প্রার্থী বিকেএমইএর নারায়ণগঞ্জ প্রধান কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর ১৭ ধারা অনুযায়ী এই ফোরামের প্রার্থীরা বিজয়ী হচ্ছেন।

গত ৩ ও ৪ অক্টোবর ছিল নির্বাচনে মনোনয়ন সংগ্রহের নির্ধারিত সময়। ৪ অক্টোবর সেলিম ওসমানের নেতৃত্বে সম্মিলিত নিট ফোরাম থেকে ৩৫টি পদের বিপরীতে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেলিম ওসমান ছাড়া বাকি প্রার্থীরা হলেন- মঞ্জুরুল হক, মোহাম্মদ হাতেম, আবু আহমেদ সিদ্দিক, মনসুর আহমেদ, অমল পোদ্দার, মোস্তফা জামাল পাশা, গাওহার সিরাজ জামিল, ফজলে শামীম এহসান, মোরশেদ সারোয়ার সোহেল, মো. শামসুজ্জামান, আক্কাস উদ্দিন মোল্লা, আশিকুর রহমান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, কবীর হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আক্তার হোসেন অপূর্ব, আব্দুল হান্নান, শ্যামল কুমার সাহা, ইমরান কাদের তুর্য, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদউল্লাহ, আসাদুল ইসলাম, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান ও হারুন অর রশিদ।

গত ১৪ আগস্ট এফবিসিসিআইর সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলীকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সোলায়মান এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েলকে সদস্য মনোনীত করে নির্বাচন বোর্ড গঠন করা হয়। সেইসঙ্গে এফবিসিসিআইর সাবেক পরিচালক প্রবীর কুমার সাহাকে নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি রাশেদ সারোয়ার এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপুকে সদস্য করে নির্বাচন আপিল বোর্ড গঠিত হয়।

১৭ আগস্ট বিকেএমইএর প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ১২ নভেম্বর।

আরও পড়ুন

×