ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

সারাদেশে প্রকৃত সাংবাদিকদের তালিকা করা দরকার: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সারাদেশে প্রকৃত সাংবাদিকদের তালিকা করা দরকার: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
×

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম । ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ১০:৪৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ১০:৫৬

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের অবশ্যই তালিকা তৈরি করা দরকার। সারাদেশে কোন কোন সাংবাদিক কাজ করছেন তাদের তালিকা প্রেস কাউন্সিল ও সরকারের কাছে থাকবে। প্রকৃত সাংবাদিকরা তালিকাভুক্ত হয়ে কাজ করলে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। 

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা দরকার। তাহলে যেকোনো লোক এসে সাংবাদিক পরিচয় দিতে পারবে না। এতে প্রকৃত সাংবাদিকরা প্রতিষ্ঠিত হতে পারবেন। প্রেস কাউন্সিল এসব বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।

জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি পবিত্র ফাতিহা পাঠ এবং ৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দীন আহমেদ, সচিব মো. শাহ আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



আরও পড়ুন

×