ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

জয়পুরহাটে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার ৩

জয়পুরহাটে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার ৩
×

ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ২৩:১১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ২৩:২৩

জয়পুরহাটের জামালগঞ্জ চারমাথার মোড় এলাকায় একটি গোডাউন থেকে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন, ককটেল ও বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার গভীর রাতে সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ২৫টি সামুরাই, ৬টি ককটেলসহ তাদের আটক করে পুলিশ। আটক তিনজন হলেন- চরমপন্থী দলের নেতা জামালপুর গ্রামের রঞ্জু সরকার, তার বাবা মিন্টু সরকার এবং ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের আক্কাস আলী।

জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, আটক অস্ত্র ব্যবসায়ীরা দেশি অস্ত্র তৈরিসহ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। অস্ত্র কেনাবেচার গোপন খবর পেয়ে সোমবার গভীর রাতে পুলিশ জামালগঞ্জ চারমাথায় যৌথ অভিযানে যায়। এ সময় বিপুল পরিমাণ দেশি অস্ত্র, গুলি, ম্যাগাজিন ককটেল ও সামুরাইসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুস সালাম জানান, গত শনিবার গভীর রাতে আক্কেলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য স্বাধীন মাস্টারের বাসভবনে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সিসিটিভির ফুটেজ দেখে জেলার সর্বত্র অভিযানে নামে গোয়েন্দা ও থানা পুলিশ। এর জেরে সোমবার রাতে জেলার তিন থানার সীমানা সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকায় একটি গোডাউন থেকে এসব অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন

×