চট্টগ্রামে জেএসসিতে পাসের হার ৮২.৯৩%
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০২:০১
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাশের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
তিনি জানান, এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৭৩৪ জন।
তিনি আরও জানান, এবারের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন। ২৩১টি কেন্দ্রে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৮ হাজার ৯৬২ জন।
