সিলেটে জেএসসিতে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে
সিলেট নগরীর ব্লু বার্ড স্কুলে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উল্লাস- ইউসুফ আলী
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০২:২০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৯
সিলেট শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার পাস করেছে ৯২ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৭৩ জন। এর মধ্যে মেয়ে ২ হাজার ২৩৫ জন ও ছেলে ১ হাজার ৫৩৮ জন।
মঙ্গলবার সিলেট শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) হাবিবা বাছিত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। ২০১৮ সালে সিলেটে পাসের হার ছিল ৭৯ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৯৮ জন।
এবার সিলেট বোর্ডে ১ লাখ ৫৩ হাজার ৫৯৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৫৩২ জন। এবারেও ছেলেদের চেয়ে-মেয়েরা ভালো করেছে। মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ৩৬ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৯২ দশমিক শূন্য ৩ শতাংশ।
